সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ওরশে আলা হযরত মাহফিলে সিটি মেয়র ডা:মোঃ শাহাদাত-নৈতিক শিক্ষা ও ইসলামের মূল বাণী সঠিক ভাবে ছড়িয়ে দিতে হবে

ওরশে আলা হযরত মাহফিলে সিটি মেয়র ডা:মোঃ শাহাদাত-নৈতিক শিক্ষা ও ইসলামের মূল বাণী সঠিক ভাবে ছড়িয়ে দিতে হবে

হোসেন বাবলা-২০ আগস্ট (মঙ্গলবার রাত):-


 

বন্দরের ৩৮ নং ওয়ার্ডে ওরশে আলা হযরত এর ১০৭ বার্ষিক স্মরণে আজিম্মুশান নূরানী মিলাদ ও সুন্নী সম্মেলনে সম্মানিত মেহমান হিসেবে তকরিব পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামি বক্তা আল্লামা হাসান রেজা আল কাদেরী।

 

ওরশে আলা হযরত মাহফিলে সিটি মেয়র ডা:মোঃ শাহাদাত-নৈতিক শিক্ষা ও ইসলামের মূল বাণী সঠিক ভাবে ছড়িয়ে দিতে হবে



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ডা:মোঃ শাহাদাত হোসেন।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১১ বিএনপির সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু ,মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন,তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদিউল আলম রেজভী, পূর্বধারা পত্রিকার সম্পাদক লায়ন মোঃ শাহজাহান শরীর, মুফতি সৈয়দ মাওলানা মুহাম্মদ অসিউর রহমান আল কাদেরী, পীরে তরিকত মাওঃ মোঃ ছাদেকুর রহমান হাশেমী , মাওঃ রফিকুল ইসলাম আনোয়ারী, মাওঃ মোঃ ইউনুছ তৈয়বী।

জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক আলহাজ্ব মোঃ হানিফ সওদাগরের সভাপতিত্বে ও শায়ের মুহাম্মদ সেলিম রেজা কাদেরীর সঞ্চালনায় মিলাদ মাহফিলে দেশ বরণ্য উলামায়ে কেরাম ও পীর মুফতি গণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বুধবার দিবাগত রাতে ৩৮ নং ওয়ার্ডস্থ গাজী ওমর শাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে মাহফিলে বিশেষ মোনাজাত শেষে তবারুক বিচরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এই মহান সুন্নী সম্মেলন।