সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ০২ জন গ্রেফতার

পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ০২ জন গ্রেফতার

কাইয়ুম চৌধুরী:-


সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট সাড়ে ৮ টায় ও রাত ১১:৪০ মিনিটে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল হতে ০১। ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (Saffron Love Forever, Manufactured by Elite Corporation) – মূল্য ৮,৯৫,৫০০ টাকা, ০২। ১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) – মূল্য ২৭ লক্ষ ৪৮ হাজার  টাকা, ০৩। ৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation)  মূল্য ১৩ লক্ষ ৭৪ হাজার  টাকা, সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।