সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত 

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জে ১৯শে আগস্ট রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় স্বনামধন্য নওগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,জেড,এম, শামিউল হক।বিতর্ক কর্মশালার প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে ছিলেন RUDF এর সাবেক সভাপতি, জনাব এড, আনন্দ শংকর রায় চৌধুরী। অন্যান্য বিচারক হিসেবে ছিলেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সুমন ও নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাফাড়েত জামিল। এই বিতর্ক কর্মশালায় শিরোনাম ছিল " আইন নয়, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে "। এই শিরোনামের পক্ষে ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়  এবং এই শিরোনামের  বিপক্ষে ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্ক কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ স্বনামধন্য দুইটি বিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করে, অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হানিফ মোঃ আব্দুল কাদের। এই ধরনের মহৎ অনুষ্ঠান প্রতি বছর নিয়মিত হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন সহ মানসিক বিকাশ ঘটাবে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হান্নান। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।