সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ হুমায়ুন সরকার এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন মিয়া।
 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হকের সুপারিশক্রমে গঠিত এ কমিটি গত ১৭ আগস্ট জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত অনুমোদন পায়।
 

কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন—আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান সরকার, শাহিন আলম, নজরুল ইসলাম সজল, আব্দুল হাকিম, কালা বর্মন, মোমেন মিয়া, বাউল খোরশেদ আলম, মীর সাজ্জাদ, আল আমিন, শাহীন সরকার, বাউল বাসান বাহার, আশরাফুল আজাদ টিটু, আনোয়ার হোসেন, সফিকুল ইসলাম মুন্সী, সৈয়দ শাহীন উদ্দিন, মোঃ আনিস, রেহান এবং বিপ্লব কুমার সাহা। এছাড়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে ৬৮ জন সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
 

আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব মোঃ আল আমিন মিয়া এক বিবৃতিতে বলেন—“বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জিসাস মুরাদনগর উপজেলা কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়ায় উপজেলা উন্নয়নের উজ্জ্বল নক্ষত্র, পাঁচবারের সাবেক এমপি, জাতীয় সংসদের হুইপ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”