সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গা সড়কের সংস্কার কাজ সারিয়ে দিলেন জামায়াতে ইসলামী...!

হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গা সড়কের সংস্কার কাজ সারিয়ে দিলেন জামায়াতে ইসলামী...!

নিজস্ব প্রতিবেদক:-


 

নগরীর নেভি হাসপাতাল গেট এলাকায় সিটি কর্পোরেশনের প্রধান সড়কের পাশে একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ " দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘ বছর ধরে প্রধান সড়কের সাথে স্কুল ও চলাচলরত ফুটপাতের বিভিন্ন অংশে সংস্কার বিহীন পড়ে থাকে।

 

হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গা সড়কের সংস্কার কাজ সারিয়ে দিলেন জামায়াতে ইসলামী...!




উক্ত সামাজিক কাজ ও সড়কের পাশে ফুটপাতে বেহাল অবস্থাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী  ৩৯ নং ওয়ার্ড কমিটির দৃষ্টি গোচর হলে আজ ১৯ আগস্ট , মঙ্গলবার সকালে সংস্কার - মেরামত করা হয়েছে।

বিদ্যালয়েরর শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে উক্ত জনহিতকর কাজের উদ্বোধন করেন জামায়াত ইসলামী মনোনীত (দাঁড়ি পাল্লা মার্কা)চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।

উল্লেখ্য যে,৩৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে এবং অতি নিকটবর্তী ফুট ওভারব্রীজে প্রবেশ পথও সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার  ও মেরামত করা হয়েছে বলে ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ।

জামায়াতের দলীয় সূত্রে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে শিক্ষক ও অভিভাবকদের চলাচলের সুবিধার্থে ময়লা - আবর্জনায় পানি আর ইট -সিমেন্টের ভেঙ্গে থাকা ক্ষত-বিক্ষত সড়ক ফুটপাতের সংস্কার কাজ মেরামত করে জন-জীবনের কিছুটা স্বস্তিদায়ক করা হয়েছে। এছাড়াও ড্রেন-নালা ও নর্দমার পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূরীকরণে চসিক এবং সিডিএর প্রকৌশলীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাও সমাধান করার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার, সংগঠক মোঃ আনিছুর রহমান, মোঃ জিয়াউর রহমান জিয়া ,মোঃ আব্দুর রহমান টিপু, . সিনিয়র শিক্ষক বাবু মিলন চক্রবর্তী,শিক্ষক বাবু বিকাশ সরকার ,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা,অভিভাবক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংস্কার কাজ উদ্বোধন কালে বলেন, জামায়াতে ইসলামী দেশ সমাজ ব্যবস্থার পরিবর্তনে নিরালস কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।