সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল

হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল

আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:

 

 

 

নোয়াখালীর হাতিয়ায় অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তমরুদ্দি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটেছে।

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় তমরুদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ মিলন উদ্দিনের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল ওহাব বাবুল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আশিকুল ইসলাম, তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং তমরুদ্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবুল হোসেন মিলন।

 

উপজেলার স্কুল ও মাদ্রাসার মোট ১০টি পরাশক্তি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চরম উত্তেজনাকর খেলা শেষে তমরুদ্দি হাইস্কুল দশম শ্রেণি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

 

খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী (চ্যাম্পিয়ন) ও বিজিত (রানারআপ) দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল এবং আকর্ষণীয় স্মারক উপহার তুলে দেন।

 

সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ মানসিকতা ও শারীরিক গঠনে খেলাধুলার বিকল্প নেই। জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এমন আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।