সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক

ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-



বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক।

 

গত ২৯ মে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করেন। পরে ১৮ আগস্ট বাংলাদেশ সরকার তাকে ‘এক্সেকুয়াতুর’ প্রদান করে নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং দায়িত্ব পালনের অনুমোদন দেয়।
 

নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি মহৎ দায়িত্বও। আমি আশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।”
 

দক্ষিণ-পূর্ব ইউরোপের এড্রিয়াটিক সাগর তীরবর্তী দেশ ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব। প্রায় ৩ দশমিক ৮ মিলিয়ন জনসংখ্যার এ দেশ বিশ্বজুড়ে পরিচিত তার সমুদ্রতট, সাংস্কৃতিক ঐতিহ্য এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য।
 

২০০৯ সালে ন্যাটো ও ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় ক্রোয়েশিয়া। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং জাহাজ নির্মাণ শিল্প দেশটির অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।
 

১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর ক্রোয়েশিয়া গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।