সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে বাড়ির পাশের জমির পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্সট) কালে কুমিল্লার  মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন কামারচর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো ঘরের বাইরে খেলাধুলা করছিল শিশুটি। হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে বাড়ির পাশে থাকা জমির পানিতে পড়ে আছে সে। পরে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুচেতা ভট্টাচার্য জানান, শিশুটির স্বজনদের ভাষ্যমতে, শিশুটি পানিতে পড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পরে বাচ্চাটার পালস বিপি কিছুই পাওয়া যায়নি এবং তার হার্টবিটও পাওয়া যায়নি। বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।