সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪০:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পাবনায় বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক দু’জন

পাবনায় বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক দু’জন

পাবনা প্রতিনিধি:-

 

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরা বিলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারসহ দু’জনকে আটক করা হয়।
 

পুলিশ জানায়, ‘ময়েজ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী দল দীর্ঘদিন ধরে ওই বিলে অস্ত্রের মহড়া চালানো ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আটক ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম এবং মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল।
 

আতাইকুলা থানা সূত্রে জানা যায়, শ্যালো ইঞ্জিনচালিত একটি মেশিনঘরকে ব্যবহার করে সেখানে অস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হয়েছিল। সেখান থেকে ওয়ান শুটারগান, একটি রিভলভার, তিন রাউন্ড গুলি, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাতসহ প্রচুর সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে স্থানীয়ভাবে সংঘটিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।
 

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল্লাহ বলেন, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাতরা বিলকে তাদের শক্ত ঘাঁটি বানিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাসীদের ওই কারখানা ধ্বংস করা হয়েছে। আটক টকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।