বাংলাদেশ — পাতা ১৪১
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত,ট্রেন চলাচলে বিঘ্ন
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে আপ লাইনে ট্রেন চলতে গিয়ে উভয় দিকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। শনিবার দিবাগত রাত ০৪টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে সামান্য উত্তরে সিগনাল লাইট সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিলেটগামী পাহাড়িকা ট্রেন স্টে...
সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- আওলাদে রাসুল হযরতুল আল্লামা আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানী (মাদানী হাফিজাহুল্লাহ)-এর আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময় সভা করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ...
শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলে ডাকসুর নীতিগত সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে এই সদস্যপদ প্রদান করা হয়েছিল। এবার ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় সেই পদ বাতিলের প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর বর্তমান নেতৃত্ব। ডাকসুর...
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী কাজী সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু জিয়ার মাজার জিয়ারতের মধ্য দিয়ে
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও আংশিক পাহাড়তলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে তিনি রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত...
বন্দরে তালিকাভুক্ত মাদক সম্রাট রমজান ও বাবুর বিরুদ্ধে পিতাকে পিটিয়ে আহত করার অভিযোগ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে আবারও আলোচনায় এসেছে তালিকাভুক্ত মাদক সম্রাট রমজান ও তার সহোদর বাবু। এবার তাদের বিরুদ্ধে নিজ পিতা হাবিবুর রহমান হবিকে প্রকাশ্যে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানি বাজার এলাকার মৃত মতিউর রহমানের ছেলে হাবিবুর রহমান হবির সন্তান রমজান ও বা...
মাদারগঞ্জে স্কুল মাঠ দখল করে স্যানিটারি ব্যবসা, নোটিশ পেয়েও স্থান খালি করেননি আলমগীর
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে বছরের পর বছর ধরে চলছে স্যানিটারি সামগ্রীর ব্যবসা। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও অভিযুক্ত ব্যবসায়ী এখনো স্থান খালি করেননি। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে টিনশেড ঘর নির্মাণ করে সে...
ময়মনসিংহে র্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেপ্তার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪ এর দুটি পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলাল (৫২) ও শাহাদুল ইসলাম কালু (২৬)। র্যাব জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪৬(৫)২৩, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/১৯(ক), জিআর নং ৩৭৬/২৩ ও প্রসেস নং ৩৮৪...
অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিকট — খোলা চিঠি
খোলা চিঠি........ প্রিয় উপদেষ্টা মহোদয় ও নির্বাচন কমিশনবাহিনী, আপনাদের প্রতি ১৮ কোটি জনগণের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি একজন সাধারণ নাগরিক এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে বিনীতভাবে এই খোলা চিঠি লিখছি — মনের ভাব প্রকাশ করার উদ্দেশ্যে। দীর্ঘ দিন ধরে চলমান অবিচার, নিপীড়ন, গুম-খুন ও অর্থনৈতিক লুটপাটের পরিস্থিতি থেকে উত্তরণের প্...
সিটি গেইট থেকে ২৫ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):- চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বারখ্যাত সিটি গেইট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. দেলোয়ার, এএসআই মো. হাশেম ও এএসআই মো. জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম এ অভিযান...
স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
আরিফুজ্জামান (সাগর):- গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের বিদ্যমান সাংগঠনিক কাঠামোর অধীনে 'স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স' -এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশা...
চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম নগরে মোট চারটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৮...
শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক
নওগাঁর বদলগাছীতে সহকারী শিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফিরতে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শামীম ও এক সহকারী শিক্ষকের ঘনিষ্ঠ মুহ...
যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযোগ, তিনি এক কিশোরীকে ধর্ষণচেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে। গ্রেপ্তার হওয়া মুক্তিযোদ্ধার নাম আব্দুল করিম (মিলিটারি)। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ...
‘স্বামীকে জীবিত ফেরত দেবে বলেছিল, সকালে পেলাম লাশ’
কক্সবাজারের টেকনাফে এক সাবেক ইউপি সদস্যকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ব্রিজের নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম মোহাম্মদ ইউনুস সিকদার (৪৫)। তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ব্রিজের নিচ থেকে ত...
বাঙ্গরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত যুবকের নাম রিফাতুল ইসলাম (২৩)। তিনি ওই ইউনিয়নের বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাগরের ছোট ছেলে। এ ঘটনায় তিনি বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দাখিল...
অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভোটে অংশ নেব। ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে সময় মতো পদ ছেড়ে নির্বাচনে অংশ নেব।” সংবাদ সম্মেলনে...
কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা
মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):- কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে উপজেলা সদরের আজগর হোটেল, ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কো...
আওয়ামী লীগের আলোচিত নেত্রী ঝুমা তালুকদার গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের আলোচিত নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকেও আটক করা হয়। বুধবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভ...






























