শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা

কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-



কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

বুধবার দুপুরে উপজেলা সদরের আজগর হোটেল, ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করেন।