শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

যৌন নিপীড়নের অভিযোগে জুতার মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযোগ, তিনি এক কিশোরীকে ধর্ষণচেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে।
 

গ্রেপ্তার হওয়া মুক্তিযোদ্ধার নাম আব্দুল করিম (মিলিটারি)। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়।
 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে জুতার মালা পরানোর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। ওসি আরও বলেন, এক কিশোরীর বাবা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন, যেখানে আব্দুল করিমকে আসামি করা হয়েছে।
 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
 

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
 

অভিযুক্তের ছেলে দিদার আলম বলেন, “প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত মামলা আগেই নিষ্পত্তি হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন ও হেলালসহ কয়েকজন আমার বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা কয়েকবার আমাদের ওপর হামলা চালায়।”
 

তিনি আরও জানান, “ঘটনার দিন আমার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই চিহ্নিত সন্ত্রাসীরা তাকে আটকিয়ে গালাগাল ও মারধর করে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। পরে তারা বাবার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং জায়গা বিক্রি করে গ্রাম ছাড়তে বলে।”
 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়।