শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
 

বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভোটে অংশ নেব। ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছি। বর্তমানে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে সময় মতো পদ ছেড়ে নির্বাচনে অংশ নেব।”
 

সংবাদ সম্মেলনে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর রায়ের ভাষা পরিবর্তন করা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ।”
 

তিনি আরও বলেন, “আসন্ন আপিল বিভাগের রায় ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”