সর্বশেষ সংবাদ — পাতা ৮১৪
প্যারিস থেকে মক্কার পথে হজ করতে সাইকেলে
জলবায়ু সংকট নিয়ে গবেষণা করেন নাবিল আল-নাসিরি। পৃথিবীকে বাসযোগ্য রাখতে জলবায়ু বিষয়ক জনসচেতনতা তৈরিতে কাজ করছেন ৪১ বছর বয়সী এই গবেষক। তাই পবিত্র হজযাত্রায় সবার মধ্যে এই চিন্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। নিজ লক্ষ্য বাস্তবায়নে গত ২২ এপ্রিল সাইকেলে করে ফ্রান্সের প্যারিস শহর থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন মরক্কান বংশোদ্ভূত এই মুসলিম। আসন্ন হজে অ...
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরির সুযোগ
জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে রিস্ক অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। পদের নাম: রিস্ক অফিসার পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টি...
বানিয়ে নিন অ্যালোভেরা জেল বাড়িতে
অ্যালোভেরা জেল ত্বকের নানা কাজে ব্যবহার করা যায়। সচরাচর বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নেওয়া হয়। কিন্তু এসব জেলে অনেক সময় রাসায়নিক উপাদান থাকে যা ত্বকের ক্ষতি করে। তাই ঘরেই যদি অ্যালোভেরা জেল বানিয়ে নেওয়া যায় তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। সুখের খবর হলো, ঘরে অ্যালোভেরা জেল বানানো অনেক সহজ একটি কাজ। সেজন্য আপনাকে যা করতে হবে: *ভালো অ্যালোভেরা পাতা এ...
৩০ কোটি টাকার প্রকল্প সুপেয় পানি সরবরাহ ভেস্তে যাচ্ছে
কল-কারখানার বিষাক্ত বর্জে ফুলজোড় নদীর পানি মারাত্মক দূষিত হওয়ায় ভেস্তে যেতে বসেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার সুপেয় পানি সরবরাহের চলমান প্রকল্প। এতে বিপুল অঙ্কের সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রকল্পে নদীর পানি পরিশোধন করে পৌরবাসীর মধ্যে সুপেয় পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায়...
শেয়ারবাজারের জন্য মন্দ কিছু নেই বাজেটে
এবারের বাজেট থেকে উধাও শেয়ারবাজার। ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের বিষয়ে তেমন কিছুই বলেননি অর্থমন্ত্রী। বাজেট বক্তব্যে শেয়ারবাজার প্রসঙ্গটি এসেছে করপোরেট করহার অপরিবর্তিত রাখাসংক্রান্ত ঘোষণায় পরোক্ষভাবে। সেখানে অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করপোরেট করহার কার কত। অর্থমন্ত্রী বাজেট বক্তব...
শঙ্কায় লাখো ফিলিস্তিনি পড়ছে না জমা প্রয়োজনীয় অর্থ জাতিসংঘ তহবিলে
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য ৩০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতিসংঘের গঠন করা তহবিলে জমা পড়েছে কেবল ১০৭ মিলিয়ন ডলার। জাতিসংঘ মহাসচিবের সতর্কতা সত্ত্বেও এই তহবিল ঘিরে খুব একটা আগ্রহ দেখাননি দাতারা। খবর আরব নিউজের দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, ‘সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৭...
২০ কোটির বেশি মুসল্লি মদিনায়
সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে এক বছরের কম সময়ে ২০ কোটির বেশি মুসল্লি নামাজ পড়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানান মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি জানান, ১৪৪৪ হিজরি সনের প্রথম মাস মহররম থেকে ১১তম মাস জিলকদের মধ্যে মদিনার পবিত্র এই মসজিদে ২০ কোটির বেশি মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটে। পবিত্র হজ...
করের চাপ কঠিন সময়ে ব্যবসার
বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে ব্যবসা চাপে রয়েছে। এমন সময় ছাড় তো নেই, উল্টো কর বেড়েছে বিভিন্ন খাতে। দেশে কত মুঠোফোন উৎপাদিত হয়, তার মাসভিত্তিক হিসাব থাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণার পর বিটিআরসির ওয়েবসাইটে ঢুঁ মেরে দেখা গেল, মুঠোফোন উৎ...
আগাম জামিনের মেয়াদ বাড়ল চার মামলায় ইমরান খানের
পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একটি সন্ত্রাসবিরোধী আদালত ও লাহোর হাইকোর্ট চার মামলায় তাকে এ জামিন দেওয়া হয়েছে। শুনানির সময় বিচারক ইজাজ আহমদ বুত্তার বলেন, পুলিশি তদন্তে তার (ইমরানের) অংশ না নেওয়ার কারণ সম্পর্কে আদালতকে জানানো হয়েছে। তবে বিচারপ...
অর্থ ব্যয় করা স্ত্রী ও সন্তানের জন্য ইবাদত
ব্যক্তির উপার্জিত অর্থ নিজে একা ভোগ না করে তা পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন তথা সাধ্যমতো অন্যের জন্য ব্যয় করার তাগিদ দেয় ইসলাম। তবে ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নীতির প্রতিও খেয়াল রাখতে হবে। নিজের ব্যক্তিগত প্রয়োজন ও স্ত্রী-সন্তানের হক আগে প্রতিষ্ঠিত হবে। স্ত্রীর ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। আল্লাহ বলেন, ‘সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় ক...
নতুন গান নচিকেতার ‘সে একটা গাছ’
‘সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারও কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে।’ দুই বাংলার বিষয়ভিত্তিক গানের অন্যতম শিল্পী নচিকেতার নতুন গানের অংশ এটি। যা প্রকাশ পেয়েছে আজ শুক্রবার, বাংলাদেশের জুটি মিউজিকের ব্যানারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গানটির শিরোনাম কিংবা প্রথম দুই লাইন শুনলে যে কেউ ভাবতে পারেন, এটি সম্ভবত ‘...
৬ বিভাগীয় শহরে তিন সংগঠন তারুণ্যের সমাবেশ করবে বিএনপির
‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’—এ স্লোগানে আগামী ১০ অথবা ১১ জুন চট্টগ্রাম, ১৭ জুন বগুড়া, ৭ জুলাই খুলনা, ১৫ জুলাই বরিশাল, ২২ জুলাই সিলেট এবং সর্বশেষ ২৯ জুলাই ঢাকা মহানগরে ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২ জুন) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন যুবদলের...
বসুন্ধরা কিংসের জয়োৎসব ফ্লাডলাইটের আলোয়
বিকাল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। সারা দিন গনগনে আগুন ছড়িয়ে লাল সূর্য হলুদ বর্ণ নিয়ে পশ্চিমাকাশে ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘড়ির কাঁটায় ৫টা ৫৭ মিনিট। ধবধবে সাদা আলোর রোশনাই চারদিকে ছড়িয়ে পড়ল। আলোকিত হয়ে উঠল বসুন্ধরা কিংস অ্যারিনা। এ মাঠে এর আগেও আলোর এমন ঝলকানি দেখা গেছে। শেখ রাসেলের বিপক্ষে গত সপ্তাহের ম্যাচে কিছু সময়ের জন্য ফ্লাডলাইট জ্বলেছিল। পর...
বিসিএস প্রশাসন ক্যাডারের সুযোগ-সুবিধা ও দায়িত্ব
বর্তমানে চাকরিপ্রার্থীদের প্রথম পছন্দ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)। সিভিল সার্ভিসের সাধারণ ও কারিগরি/পেশাগত—২ ক্যাটাগরিতে মোট ২৬টি ক্যাডার রয়েছে। প্রতিটি ক্যাডারের দায়িত্ব ও কাজ, পদায়ন ও প্রশিক্ষণ, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে চাকরি-বাকরি পাতায়। আজ প্রথম পর্বে থাকছে বিসিএস প্রশাসন ক্যাডারের দায়িত্ব ও সুযো...
ঘর সাঁজাতে বনসাই
বনসাইয়ের পারিভাষিক অর্থ জীবন্ত ভাস্কর্য। বনসাইয়ের ইতিহাস বহু পুরনো। ধারণা করা হয়, প্রায় দুই হাজার বছর পূর্বে চীনের যাত্রা শুরু হয় এবং পরবর্তীকালে অন্যান্য অঞ্চল জাপান, কোরিয়া ও ভিয়েতনামে বিস্তৃতি লাভ করে। বহু বছর আগে চীন দেশে এই শিল্পের সূচনা হলেও পরবর্তী সময়ে এটি জাপান, কোরিয়া, ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত হয়। আজকাল শৌখিন সংগ্রহের পাশা...
বাবাকে গ্রেপ্তার মেয়েকে ধর্ষণের অভিযোগে
জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করায় সেই মামলায় পলাতক আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) সকালে আদালতে পাঠানো হয়। তবে আসামি নিজেকে তার সৎ বাবা বলে দাবি করেছে। মামলা সূত্রে জানা যায়, ১৫-১৬ বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম নাজিরপু...
বাজেট করিনি আইএমএফের প্রেসক্রিপশনে বলেছেন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসক্রিপশনে বাজেট করেননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘প্রেসক্রিপশনে বাজেট করিনি। তাদের পরামর্শের যেটুকু গ্রহণ করা যায়, সেটুকু করব। সেখানে আমাদের কোনো আপত্তি নেই।’ মুস্তফা কামাল বলেন, আইএমএফ শুধু ঋণ দেয় না, পরামর্শও দেয়। তারা শুধু অর্থ দিয়ে সাহায্য করে না, অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে...
ভারতের ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৮৫০
ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮৫০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। ওডিশার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুধাংশু সারঙ্গি সাংবাদিকদের জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন তিনি। রাজ্যের মুখ্যসচি...






























