সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০ কোটির বেশি মুসল্লি মদিনায়

২০ কোটির বেশি মুসল্লি মদিনায়

সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে এক বছরের কম সময়ে ২০ কোটির বেশি মুসল্লি নামাজ পড়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানান মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি জানান, ১৪৪৪ হিজরি সনের প্রথম মাস মহররম থেকে ১১তম মাস জিলকদের মধ্যে মদিনার পবিত্র এই মসজিদে ২০ কোটির বেশি মুসল্লি ও দর্শনার্থীর আগমন ঘটে।

পবিত্র হজ উপলক্ষে বিপুলসংখ্যক মুসল্লির  নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ইবাদত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সেবা দেওয়া হচ্ছে।

মুসল্লিদের জন্য মসজিদ কর্তৃপক্ষ বিপুলসংখ্যক পবিত্র কোরআনের কপির ব্যবস্থা করেছে। সম্প্রতি কোরআনের দেড় লাখ কপির পাশাপাশি ৫৩টি ভাষায় কোরআনের অনুবাদ কপির ব্যবস্থা করা হয়।


আজ শুক্রবার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা দেবেন শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ এবং মসজিদে নববীর জুমার খুতবা দেবেন ড. আলি বিন আবদুর রহমান আল-হুজাইফি।

এদিকে গত ২১ মে থেকে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়।

আগামী ২৬ জুন থেকে করোনার আগের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজ উপলক্ষে এ বছর ২০ লাখের বেশি মুসলিমের সমাগম আশা করছে সৌদি আরব। এর মধ্যে ১২ লাখের বেশি বিভিন্ন দেশের হজযাত্রী অংশ নেবেন।