মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বানিয়ে নিন অ্যালোভেরা জেল বাড়িতে

বানিয়ে নিন অ্যালোভেরা জেল বাড়িতে

অ্যালোভেরা জেল ত্বকের নানা কাজে ব্যবহার করা যায়। সচরাচর বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নেওয়া হয়। কিন্তু এসব জেলে অনেক সময় রাসায়নিক উপাদান থাকে যা ত্বকের ক্ষতি করে। তাই ঘরেই যদি অ্যালোভেরা জেল বানিয়ে নেওয়া যায় তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। সুখের খবর হলো, ঘরে অ্যালোভেরা জেল বানানো অনেক সহজ একটি কাজ। সেজন্য আপনাকে যা করতে হবে: 

*ভালো অ্যালোভেরা পাতা এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। 
*অ্যালোভেরা পাতার দুপাশে কাটা থাকে। ওই অংশ থেকে লম্বা করে কেটে নিন।
*পরিষ্কার চামচ দিয়ে ভেতরে  থাকা অ্যালোভেরা বের করে নিন। খেয়াল রাখবেন। শুধু জেল বের করবেন। পাতার কোনো অংশ রাখবেন না। 
*ব্লেন্ডারে অ্যালোভেরা নির্যাস ব্লেন্ড করে নিন। 
*ব্লেন্ড শেষ হলে পরিষ্কার সূতি কাপড় দিয়ে জেল ছেঁকে নিন। 
*জেলে একটু সুগন্ধী যোগ করার জন্য এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। 
*যেহেতু ঘরোয়া জেলে প্রিজারভেটিস থাকে না তাই খুব বেশি পরিমাণে তৈরি না করাই ভালো। এক সপ্তাহ ব্যবহার করা যাবে এই কথাটি মাথায় রাখুন।