মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

পাঠ্য বই হবে আগ্রহের: গণশিক্ষা প্রতিমন্ত্রী

পাঠ্য বই হবে আগ্রহের: গণশিক্ষা প্রতিমন্ত্রী

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে সরকার নতুন শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে নতুন আঙ্গিকে ও নতুন ধারায় সাজিয়েছে। যেখানে পাঠ্য বই হবে শিশুর পরম আগ্রহের, বিদ্যালয় হবে শিশুর প্রিয় প্রাঙ্গণ।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাকির হোসেন বলেন, শিশুর পরিপূর্ণ বিকাশে পড়াশোনা ও খেলাধুলা এ দুটি অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। খেলাধুলা শিশুর স্বপ্নের জগৎসহ ভাবনা ও সম্ভাবনার অসংখ্য দুয়ার তৈরি করে। আর সে দুয়ার দিয়ে বাইরের পৃথিবী দেখতে শিশু বইয়ের প্রতি আকৃষ্ট হয়।


‘ক’ (১ম ও ২য় শ্রেণি) ও ‘খ’ ( ৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১২টি ইভেন্টে (‘ক’ বিভাগে ৫টি এবং ‘খ’ বিভাগে ৭টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সাথে একটি ক্রেস্ট ও একটি সনদপত্র পাবে; যা আগামী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।