বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চীনে খেলবে মেসির দল আর্জেন্টিনা

চীনে খেলবে মেসির দল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে পানামাকে ২-০ গোলে এবং কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসিরা। এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার বাইরের দেশে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। চীন ও ইন্দোনেশিয়ায় সফর করবে মেসিবাহিনী।

তবে চীনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করছেন ভক্তরা।

আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ওই ম্যাচে মেসি ও হুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল।


ওয়ার্কার্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮২ ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৭৫৩ টাকা। অন্যদিকে, এ ম্যাচের সবথেকে দামি টিকিটের জন্য গুনতে হবে ৬৮০ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২ হাজার ৫০০ টাকা। টিকিটের এতো দামে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেছে চীনা দর্শকরা।

অনেকেই আয়োজকদের নিয়ে বিভিন্ন তীর্যক মন্তব্যও করছেন। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট বিক্রি হবে দুই ধাপে। ৫ ও ৮ জুন দুই দিন পাওয়া যাবে টিকিট।

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছেন মেসিরা। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব।