মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মামলা করলেন ব্র্যাড, অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে

মামলা করলেন ব্র্যাড, অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে

সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে আইনি লড়াই করে যাচ্ছেন ব্র্যাড পিট। যৌথ মালিকানাধীন একটি আঙুরবাগানের কিছু অংশ ব্র্যাড পিটকে না জানিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বিক্রি করে দেন। গত বছর এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্র্যাড পিট। সেবার মামলায় হেরেছিলেন। তবে গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে একটি আদালতে একই অভিযোগে নতুন করে মামলা করেছেন ব্র্যাড পিটের আইনজীবী। খবর সিএনএন

২০০৮ সালে যৌথ মালিকানায় ফ্রান্সের কোর্রেনে এই বাগান কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। আর এখানেই ২০১৪ সালে বিবাহ করেছিলেন এই তারকা জুটি। 


তাঁদের মধ্যে চুক্তি ছিল, অংশীদারের অনুমতি ছাড়া অন্য অংশীদার এই সম্পদ বিক্রি করতে পারবেন না। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি তাঁর অংশ ২০২১ সালে বিক্রি করে দেন।

ব্র্যাড পিটের অভিযোগ, অ্যাঞ্জেলিনা জোলি তাঁকে না জানিয়ে তাঁর প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে এই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।

গত বছর আদালতে তাঁর এই অভিযোগ না টিকলেও তিনি ছেড়ে দিতে নারাজ। আবারও তিনি নতুন কাগজপত্র নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। নতুন অভিযোগে বলা হয়েছে, ‘জোলি পরিকল্পিতভাবে তাঁর সম্পদ বিক্রির বিষয়টা লুকিয়ে রেখেছিলেন।’


ব্র্যাড পিটের আইনজীবী বলেন, জোলি অন্যায়ভাবে ব্র্যাড পিটকে ক্ষতিগ্রস্ত করতে এই কাজ করেছেন। তাঁর এসব কাজ ইচ্ছাকৃত এবং অবৈধ। অন্যদিকে, জোলির আইনজীবী বলেন, ব্র্যাড পিটের এ ধরনের পদক্ষেপ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ।

৯ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন ব্র্যাড-জোলি। দুই বছর পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এই দম্পতির সংসারে ৬ সন্তান। ২০ বছরের ম্যাডক্স, ১৮ বছরের প্যাক্স, ১৭ বছরের জাহারা, ১৬ বছরের শিলো এবং ১৩ বছরের যমজ ভিভিয়েন ও নক্স রয়েছে।