মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অতিরিক্ত ঘুমে বাড়তে পারে বিপদ

অতিরিক্ত ঘুমে বাড়তে পারে বিপদ

ঘুমকাতুরে স্বভাব যাদের তাদের জন্য ঘুমের চেয়ে সুখের কিছু নেই। তবে দিনে ১০ ঘণ্টার বেশি ঘুমালে হতে পারে বিপদ। স্বাস্থ্যের নানা অসঙ্গতি দেখা দেওয়ার পাশাপাশি হতে পারে নানা স্বাস্থ্যগত সমস্যাও। যারা দিনে বেশি ঘুমান তারা সমস্যাগুলো একবার জেনে নিন। অভ্যাসে তারপর বদল আনুন। 


হৃদরোগের ঝুঁকি
টানা শুয়ে থাকা আর ঘুমের আরামে শরীরচর্চা আইসোলেশনে চলে যাওয়ার পর্যায়ে থাকে। ফলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাছাড়া অতিরিক্ত ঘুমে শরীর থাকে আড়ষ্ট। এমনটি হলে স্বাস্থ্যের ক্ষতি বাদে ভালো কিছু হতে পারে না। 

ব্লাড সুগার বেড়ে যাওয়া
লাইফস্টাইলের ওপর রক্তে সুগারের মাত্রা নির্ভর করে। আর এক্ষেত্রে বিপাকহারের বিষয়টি এড়ানো যাবে না। স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাভাবিক রুটিন মেনে চলা জরুরি। মাত্রাতিরিক্ত ঘুমে শরীর ঠিকভাবে কাজ করে না। ফলে ব্লাড সুগার বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ে। 

ওবেসিটির সমস্যা
মাত্রাতিরিক্ত ঘুমের ফলে শরীরে বিপাকহারের সমস্যা আর শরীরচর্চার অভাবের ফলে ওজন বাড়ার সমস্যা বাড়ে। ওজন নানাভাবে বাড়তে পারে। হরমোনগত জটিলতাও একটি বড় কারণ। তাই মাত্রাতিরিক্ত ঘুম ওবেসিটির সমস্যা বাড়ায়।