মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন গান নচিকেতার ‘সে একটা গাছ’

নতুন গান নচিকেতার ‘সে একটা গাছ’

‘সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারও কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে।’ দুই বাংলার বিষয়ভিত্তিক গানের অন্যতম শিল্পী নচিকেতার নতুন গানের অংশ এটি। যা প্রকাশ পেয়েছে আজ শুক্রবার, বাংলাদেশের জুটি মিউজিকের ব্যানারে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গানটির শিরোনাম কিংবা প্রথম দুই লাইন শুনলে যে কেউ ভাবতে পারেন, এটি সম্ভবত ‘বনায়ন’ সচেতনতার আলোকে তৈরি। তা একদমই নয়। গীতিকার জুলফিকার রাসেল এখানে গাছটিকে ব্যবহার করেছেন রূপক অর্থে। অনেকটা অনাদরে পড়ে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে গানটির মাধ্যমে।

‘সে একটা গাছ’ গানে সুর দিয়েছেন নচিকেতা নিজেই। তাতে সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী।


গানটি প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতার ভাষ্য এমন, ‘জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটি গান এটি। জুলফির গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই, তবে গানটির ভাবধারা আমাদের দুজনের যেকোনো গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’

গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানের কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি, শ্রোতারা পছন্দ করবেন।’

জানা গেছে, নচিকেতা-জুলফিকার জুটির আরও বেশ কিছু গান নিয়মিত প্রকাশ হবে জুটি মিউজিকের ব্যানারে ধারাবাহিকভাবে।