বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অব্যাহত রাখতে উন্নয়নের ধারা বিকল্প নেই শেখ হাসিনার: ইকবাল হোসেন অপু

অব্যাহত রাখতে উন্নয়নের ধারা বিকল্প নেই শেখ হাসিনার: ইকবাল হোসেন অপু

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ, দুর্বিপাক সবসময় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। মহামারি করোনাকালীনও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদের সঁপে দিয়েছিল। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

শনিবার (৩ জুন) শরীয়তপুরে সদরের চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। 


ইকবাল হোসেন বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আজ পদ্মাসেতু বিশ্বে মেগা স্ট্রাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না এমন অনেক মেগা প্রোজেক্ট আছে যা আওয়ামী লীগ সরকার করেছেন যা আমরা আজ থেকে ২০ বছর আগেও চিন্তা করিনি।  

তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াব। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে। এসময় শরীয়তপুর জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।