সর্বশেষ সংবাদ — পাতা ৭৬৪
পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে পেতে মরিয়া চেষ্টা রিয়ালের
পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই গ্রীষ্মেই কিলিয়ান এমবাপ্পেকে ছেড়ে দিতে প্রস্তুত ছিল পিএসজি। তার নামের পাশে লাগিয়ে দেওয়া হয় রেকর্ড ২১৩ মিলিয়ন পাউন্ডের প্রাইজ ট্যাগ। মৌসুমের প্রথম ম্যাচটি সাইডলাইনে বসে কাটানোর পর গত শনিবার টুলুসের বিপক্ষে পিএসজির মূল দলে ফিরেই গোল করেছেন এমবাপ্পে। ওই ঘটনায় ক্লাবটিতেই নিজের...
গ্লোবাল ইসলামী ব্যাংকের সকল সেবা আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ থাকবে প্রথম ৫ দিন
বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের সব সেবা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের তথ্য স্থানান্তরের জন্য এই সময়ে ব্যাংকটিকে কার্যক্রম বন্ধ রাখার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর মোট ১২০ ঘণ্টা...
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত, আহত ৩৬ জন
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মেক্সিকোর মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৫ জন মেক্সিকান এবং...
যাদের নবীজি (সা.) নিকৃষ্ট মানুষ বলেছেন
দেশব্যাপী আতঙ্কের আরেক নাম এখন কিশোর গ্যাং। ছোটখাটো অপরাধ থেকে শুরু করে হত্যাকাণ্ড, ইভ টিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকাসক্তি, মাদক, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেদের পাপের সাম্রাজ্য শক্তিশালী করতে পাড়া-মহল্লার ছিঁচকে ছেলেপুলেকে কাজে লাগিয়ে বেপরোয়া গ্যাং তৈরি করছে কিছু অসাধু মানুষ। যার অনু...
৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর
৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে। গত রোববার প্রকাশিত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সোমবার রাতে (২১ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচিও পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পিএসসিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী...
ডিমের বিকল্পে ডালের দুটি রেসিপি
ডিমের দাম এখন চড়া। ডিমের ৪০ থেকে ৫০ শতাংশই আমিষ। কয়েক ধরনের ডাল মিলিয়ে রান্না করলে এই ডিমের বিকল্প হিসেবে পুষ্টি পেতে পারেন। পাঁচমিশালি ডাল–সবজি উপকরণ: পাঁচমিশালি ডাল ১ কাপ, আলু কিউব করে কাটা ১ কাপ, পেঁপে ১টা, পটোল ১ কাপ, মিষ্টিকুমড়া ১ কাপ, আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮–১০ট...
আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর বনানী এলাকায়
রাজধানীর বনানী এলাকায় আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণ করে। তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকার সব শ্রেণির গ্রা...
যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংকের ঋণমান অবনমন করেছিল মুডিস
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংকের ঋণমান অবনমন করেছিল মুডিস, এবার সেই পথে হাঁটল এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। গতকাল সোমবার তারা দেশটির আঞ্চলিক পাঁচটি ব্যাংকের ঋণমান এক ধাপ অবনমন করেছে বলে সিএনএন জানিয়েছে। এক গবেষণা নোটে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বলেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ঋণ দেওয়া-নেওয়া ‘কঠিন’ হয়ে পড়ার কারণে পাঁচটি ব্যাংকের ঋণমান অবনমন কর...
নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্রিকের দাবানল, নিহত ১
নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্রিক বন্দরশহর আলেকজান্দ্রোপলিসের দাবানল। দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় গ্রিকের এই বন্দরশহরের একটি হাসপাতাল থেকে কয়েক ডজন রোগীকে একটি ফেরিতে করে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এপি। দেশটির ফায়ার ব্রিগেড বলছে, এই এলাকায় দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে এ...
ইসলাম ধূমপান সম্পর্কে কী বলে
বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ধূমপানে অভ্যস্ত। ধূমপানের কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিতে ধূমপানের বিধান নিয়ে কিছুটা মতভিন্নতা আছে। কেউ এটাকে মাকরুহ বলেছেন এবং কেউ সরাসরি হারাম বলেছেন। আল্লামা ইউসুফ কারজাভি (রহ.) হারাম হওয়ার মতটিকে প্রধান্য দিয়েছেন। তিনি তাঁর মতের পক্ষে শরিয়তের নিম্নোক্ত দ...
৩ মিনিট ৫০ সেকেন্ড লাইভে এসে ধৈর্য ধরতে বললেন চমক
অভিনয় ক্যারিয়ারে নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে কথা বললেন টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হঠাৎ করেই আজ মঙ্গলবার ( ২২ আগস্ট) ভোরে ফেসবুক লাইভে এসে তিনি ভক্তদের সঙ্গে ৩ মিনিট ৫০ সেকেন্ড যুক্ত ছিলেন। এ সময় চমক বলেন, অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়নি, আপনারা আজকের মধ্যে বিবৃতি পেয়ে যাবেন ! একটু ধৈর্য ধরুন ! আমি শুটিং করে যাচ্ছি। চমক আরও জানান, সংখ্যাগরিষ্...
ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসেন, দেখি বুকের পাটা কত বড়ঃ মুরাদ হাসান
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট সরকারি পৃষ্ঠপোষকতা বর্বরোচিত গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্র করার নীলনকশা করেছিল সেই খালেদা ও নিজামী সরকার। ওই বর্বরোচিত গ্রেনেড হামলার পরিকল্পনার ছক করেছিল সেই হাওয়া ভবনে বসে থাকা জিয়াউর রহমানের কুলাঙ্গার পুত্র তারেক রহমান। ওই হাওয়া ভবন আর ঠা...
পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৬)’ নিয়োগের জন্য ১০১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকে ষষ্ঠ গ্রেডের ‘প্রিন্সিপাল অফিসার’–এর ১০১টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২২ সা...
এশিয়া কাপের দলে যোগ হয়েছেন নতুন মুখ তানজিম হাসান সাকিব
শেষ হয়ে গেছে এবাদত হোসেনের এশিয়া কাপ। হাঁটুর চোটে এই পেসার ছিটকে গেলে তার জায়গায় কে যুক্ত হচ্ছেন, সেটি ছিল জানার অপেক্ষায়। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবাদতের বদলির নাম ঘোষণা করেছে। এশিয়া কাপের দলে যোগ হয়েছেন নতুন মুখ তানজিম হাসান সাকিব। গত ১২ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করেছিল নির্বাচক কমিটি। সেই দলে স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন তানজিম স...
যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে
মৌসুমভেদে আমাদের অনেকের ত্বকে আর্দ্রতার পার্থক্য দেখা যায়। কোনো কোনো মৌসুমে ত্বকের আর্দ্রতা হ্রাস পায়। আবার কোনো মৌসুমে ত্বকের আর্দ্রতা বেড়ে যেতে পারে। গরমের দিনে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ওপর পড়লে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। আবার বেশিক্ষণ শীতল পরিবেশে থাকলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে বেশি শীতল আবহাওয়া ত্বককে আবার শুষ্ক করে তোলে...
আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান দশম
বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার অবস্থান দশম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯৭। বাতাসের এই মান ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে বিবেচিত। আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৬৯। দ্বিতীয় স্থানে আছে ইরাকের বাগদাদ, তৃতীয় স্থানে...
বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও পরিশোধের তথ্য প্রকাশ করেনি ইআরডি
বিদেশি ঋণপ্রবাহের তথ্য প্রকাশে অনীহা দেখাচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ছয় মাস ধরে মাসওয়ারি বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও পরিশোধের তথ্য প্রকাশ করেনি। সর্বশেষ গত জানুয়ারি মাস পর্যন্ত ইআরডির ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া আছে। এরপর আর বিদেশি ঋণের তথ্য হালনাগাদ করা হয়নি। আগে প্রতি মাসেই ওয়েবসাইটে আগের মাস পর্যন্ত ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও পরিশোধের তথ্...
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে দাবানলের পর এখনো নিখোঁজ ৮৫০ জন
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে দাবানলের পর এখনো ৮৫০ জন নিখোঁজ। কাউন্টি মেয়র রিচার্ড বিসেন এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। বিসেন সোমবার জানিয়েছেন, নিখোঁজদের তালিকায় থাকা ১২০০ জনের বেশি লোককে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। আর ঘটনায় এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। চলতি মাসের শুরুতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর প্রেসিডে...






























