মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিমের বিকল্পে ডালের দুটি রেসিপি

ডিমের বিকল্পে ডালের দুটি রেসিপি

ডিমের দাম এখন চড়া। ডিমের ৪০ থেকে ৫০ শতাংশই আমিষ। কয়েক ধরনের ডাল মিলিয়ে রান্না করলে এই ডিমের বিকল্প হিসেবে পুষ্টি পেতে পারেন।

পাঁচমিশালি ডাল–সবজি

উপকরণ: পাঁচমিশালি ডাল ১ কাপ, আলু কিউব করে কাটা ১ কাপ, পেঁপে ১টা, পটোল ১ কাপ, মিষ্টিকুমড়া ১ কাপ, আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮–১০টা, বাদামবাটা ১ টেবিল চামচ, তরল দুধ ২ টেবিল চামচ, পানি আধা কাপ, ডিম ১টি, পানি ৪ কাপ।  

প্রণালি: ডাল আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। সব সবজি চারকোনা আকারে কেটে নিন। সবজিসহ সব উপকরণ ৪ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধটা একটু ভাঙা ভাঙা হবে। এখন ডিম, দুধ ও পানি মিশিয়ে সবজির মধ্য দিয়ে নেড়ে দিতে হবে। 

বাগারের উপকরণ: শর্ষের তেল সিকি কাপ, পাঁচফোড়ন ১ চা-চামচ, তেজপাতা ২টি, শুকনা মরিচ ৩টি, রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।

বাগার: চুলার ওপর আলাদা একটি পাতিলে শর্ষের তেল দিয়ে দিন। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচের ফোড়ন দিয়ে দিন। রসুনকুচি দিতে হবে। একটু পর পেঁয়াজকুচি দিয়ে নাড়ুন। বাদামি রঙের হয়ে আসলে ঘি মিশিয়ে দিন। এবার এটি সবজির ওপর ঢেলে দিন। সবজিতে বাগার দিয়ে ৬–৭ মিনিট ঢেকে রাখতে হবে। 


ভাজা পাঁচমিশালি ডাল

উপকরণ: পাঁচমিশালি ডাল ২ কাপ, লবণ পরিমাণমতো, হলুদগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টা।

প্রণালি: ডাল ধুয়ে হলুদগুঁড়া, তেজপাতা ও লবণ দিয়ে দমে রাখুন। সেদ্ধ করে নিতে হবে। এ সময় যে ফেনা হবে, সেটি তুলে নিতে হবে।

বাগারের উপকরণ: তেল আধা কাপ, শুকনা মরিচ ৫–৬টা, রসুনকুচি ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, টমেটোকুচি ১ কাপ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৩–৪টি, জিরা আধা চা-চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, কাশ্মীরি মরিচ ১ চা-চামচ, পানি অল্প পরিমাণ।   

প্রণালি: চুলার ওপর অন্য পাত্রে তেল নিন। শুকনা মরিচের ফোড়ন দিন। জিরা দিতে হবে। একটু পর রসুনকুচি ও আদাকুচি দিয়ে ভাজতে হবে। এবার পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিন। এরপর দিন হলুদগুঁড়া, মরিচগুঁড়া। টমেটো দিন। টমেটো সেদ্ধ হয়ে এলে ডাল দিয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প গরম পানি দেওয়া যাবে। ঘন হয়ে এলে ধনেপাতা, ঘি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিন। এরপর তেলে শুকনা মরিচ, জিরা ও রসুনকুচি, কাশ্মীরি মরিচ দিন। মিশিয়ে ডালের ওপর ঢেলে দিন। ৫ থেকে ৬ মিনিট পর পরিবেশন করুন।