মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৩:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্রিকের দাবানল, নিহত ১

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্রিকের দাবানল, নিহত ১

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গ্রিক বন্দরশহর আলেকজান্দ্রোপলিসের দাবানল। দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় গ্রিকের এই বন্দরশহরের একটি হাসপাতাল থেকে কয়েক ডজন রোগীকে একটি ফেরিতে করে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এপি।

দেশটির ফায়ার ব্রিগেড বলছে, এই এলাকায় দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


গত শনিবার (১৯ আগস্ট) আলেকজান্দ্রোপলিসের কাছে যে আগুন ছড়িয়ে পড়ে তা দ্রুত বিস্তার লাভ করে। আগুনের কারণে শহরের ওপরের দিকে দিনের বেলা সাদা ধোঁয়া দেখা যায় এবং রাতের আকাশ লাল হয়ে যায়। আগুন নেভাতে কয়েক'শ দমকলকর্মী লড়াই করছে। 


কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের একটি ফেরিতে সতর্কতা হিসেবে মঙ্গলবার ভোরে আলেকজান্দ্রোপলিসের বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ৬৫ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া মাকরি গ্রামের কাছে একটি সমুদ্রসৈকত থেকে একটি উপকূলরক্ষী জাহাজ আরও ১৪ জনকে সরিয়ে নিয়েছে।

শহরের উত্তর-পশ্চিমে, রোডোপে এবং আরও পশ্চিমে কাভালা উপকূলে কয়েক ডজন কিলোমিটার জুড়ে দাবানলের আগুন জ্বলছে। দাবানল নিয়ন্ত্রণে গ্রিক দমকলকর্মীদের সাহায্য করছে ফ্রান্স, সাইপ্রাস এবং রোমানিয়া।