সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ

পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৬)’ নিয়োগের জন্য ১০১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকে ষষ্ঠ গ্রেডের ‘প্রিন্সিপাল অফিসার’–এর ১০১টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২২ সালের ১৮ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদের জব আইডি-১০১৭৯। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে ১০১ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।