মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে

যেভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে

মৌসুমভেদে আমাদের অনেকের ত্বকে আর্দ্রতার পার্থক্য দেখা যায়। কোনো কোনো মৌসুমে ত্বকের আর্দ্রতা হ্রাস পায়। আবার কোনো মৌসুমে ত্বকের আর্দ্রতা বেড়ে যেতে পারে। গরমের দিনে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের ওপর পড়লে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে।

আবার বেশিক্ষণ শীতল পরিবেশে থাকলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে বেশি শীতল আবহাওয়া ত্বককে আবার শুষ্ক করে তোলে। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে অল্প বয়সেই ত্বকে বলিরেখা দেখা দিতে পারে।

যেভাবে বুঝবেন আপনার ত্বক আর্দ্রতা হারাচ্ছে-

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেছতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের নিচে কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে ছোপ আসতে পারে।