মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্লোবাল ইসলামী ব্যাংকের সকল সেবা আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ থাকবে প্রথম ৫ দিন

গ্লোবাল ইসলামী ব্যাংকের সকল সেবা আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ থাকবে প্রথম ৫ দিন

বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের সব সেবা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের তথ্য স্থানান্তরের জন্য এই সময়ে ব্যাংকটিকে কার্যক্রম বন্ধ রাখার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর মোট ১২০ ঘণ্টা গ্লোবাল ইসলামী ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।


গ্লোবাল ইসলামী ব্যাংক হলো চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিকানাধীন। আগে ব্যাংকটির নাম ছিল এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রবাসীদের মালিকানার ব্যাংক হিসেবে এটি অনুমোদন পেয়েছিল।

বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার ছিলেন এই ব্যাংকের এমডি। পরে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে হয় গ্লোবাল ইসলামী ব্যাংক। নানা আর্থিক অনিয়মে অন্য কয়েকটি ব্যাংকের মতো গ্লোবাল ইসলামী ব্যাংকও তারল্যসংকটে ভুগছে।