বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৭:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

ইসলাম ধূমপান সম্পর্কে কী বলে

ইসলাম ধূমপান সম্পর্কে কী বলে

বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ধূমপানে অভ্যস্ত। ধূমপানের কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিতে ধূমপানের বিধান নিয়ে কিছুটা মতভিন্নতা আছে। কেউ এটাকে মাকরুহ বলেছেন এবং কেউ সরাসরি হারাম বলেছেন।

আল্লামা ইউসুফ কারজাভি (রহ.) হারাম হওয়ার মতটিকে প্রধান্য দিয়েছেন। তিনি তাঁর মতের পক্ষে শরিয়তের নিম্নোক্ত দলিলগুলো পেশ করেছেন।


১. নিজের ক্ষতি : ইমাম ইবনে হাজম জাহেরি (রহ.) বলেন, প্রত্যেক ক্ষতিকর বিষয় পানাহার করা হারাম। কেননা নবী করিম (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ে ইহসান আবশ্যক করেছেন।

যে ব্যক্তি নিজের ক্ষতি করল বা অন্যের সে ইহসান করল না। আর সে ইহসান করল না সে আল্লাহর বিধান মান্য করল না।’ (আল মানহিয়্যাতুশ শরইয়্যা : ২/১২)

২. অন্যের ক্ষতি : ধূমপানকারী শুধু নিজের ক্ষতি করে না; বরং অন্যেরও ক্ষতি করে। আর ইসলাম নিজের ও অন্যের ক্ষতি কোনোটাই অনুমোদন করে না। ইরশাদ হয়েছে, ‘কারো ক্ষতি করা যাবে না এবং কারো ক্ষতি সহ্য করা হবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৩৪১)

৩. আত্মঘাতী কাজ : ইসলামী শরিয়তের দৃষ্টিতে যেকোনো আত্মঘাতী কাজ হারাম বা নিষিদ্ধ। চিকিৎসকরা এ বিষয়ে একমত যে ধূমপান একটি আত্মঘাতী কাজ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রশীল।’ (সুরা নিসা, আয়াত : ২৯)

৪. রোগ-ব্যাধির কারণ : ধূমপানের কারণে মানবদেহে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি সৃষ্টি হয়, যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর পবিত্র কোরআনের নির্দেশ হলো, ‘তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংস ডেকে এনো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৯৫)

৫. সম্পদের অপচয় : ধূমপানের মাধ্যমে সম্পদের অপচয় হয়। আর ইসলামে সম্পদের অপচয় নিষিদ্ধ। আল্লাহ বলেন, ‘তোমরা অপচয় কোরো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আনআম, আয়াত : ১৪১)

ক্ষতিকর জিনিস হারাম হওয়ার মূলনীতি : ইমাম নববী (রহ.) ক্ষতিকর জিনিসের পানাহার নিষিদ্ধ হওয়ার মূলনীতি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘প্রত্যেক এমন জিনিস যার পানাহার ক্ষতিকর তা পানাহার করা হারাম। যেমন কাচ, পাথর ও বিষ। প্রত্যেক এমন পবিত্র জিনিস যা পানাহারে ক্ষতি নেই তা পানাহার করা হালাল। আর যে জিনিস পবিত্র কিন্তু নোংরা বিশুদ্ধ মতানুসারে তা পানাহার করা হারাম। এমন ওষুধ যাতে সামান্য ক্ষতিকর বিষয় আছে প্রয়োজনে তা পান করা জায়েজ।’ (রওজাতুত তালিবিন, পৃষ্ঠা ৫৪৮)

আল্লাহ সবাইকে ধূমপান পরিহারের তাওফিক দিন। আমিন