সর্বশেষ সংবাদ — পাতা ৭১২
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা: ওবায়দুল কাদের
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সরকারের প্রতি অ্যামনেস্টির একটা বৈরি মনোভাব রয়েছে। বাংলাদেশে টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা। বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শ্রম অধিকার লঙ্ঘন...
আগামী ৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে। মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর...
২০২৪ সালে দেখা যাবে যে ধরনের সাজপোশাক
নতুন বছরে স্বাগত। ২০২৪ সালের ধারা নিয়ে গত ডিসেম্বর মাস থেকেই আন্তর্জাতিক লাইফস্টাইল-ভিত্তিক ম্যাগাজিনগুলোয় লেখালেখি শুরু হয়ে গেছে। একেক দেশের সংস্কৃতি অনুযায়ী ধারাতেও দেখা যাচ্ছে কিছুটা ভিন্নতা। তবে সাধারণত প্যারিস, মিলান, নিউইয়র্ক আর লন্ডনের র্যাম্পের সাজপোশাকে যা তুলে ধরা হয়, সেটাই বছরজুড়ে নানাভাবে বিভিন্ন জায়গায় দেখা যায়। সাজপোশাকে কোনো নির্দিষ...
রেললাইনে ফের নাশকতা, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ ট্রেনযাত্রী,
পূর্বধলার স্টেশন মাস্টার আব্দুল মোমেন ও জারিয়ার স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, ডগস্পাইকের সাহায্যে কাঠের স্লিপারগুলো রেলের লোহার পাতের সঙ্গে যুক্ত করা হয়। ১৪টি স্ল্পিারের ২৮টি ডগস্পাইক একই সময়ে খুলে থাকার ঘটনাটি স্বাভাবিক নয়। খুবই রহস্যজনক। দুস্কৃতকারীরা খুলে নিয়েছে বলেই মনে হচ্ছে। নেত্রকোণায় অল্পের জন্য ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন একটি...
দেশে থেকে যাওয়ার ইচ্ছা থেকেই বিসিএসে আসা,পুলিশ ক্যাডারে প্রথম তারিক-উল্লাহ্ বলেন
৪৩তম বিসিএসে ক্যাডার পছন্দক্রম (ক্যাডার চয়েস) তালিকায় এম এম তারিক-উল্লাহ্র প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার। এ বিসিএসের প্রকাশিত ফলে নিজের পছন্দ অনুযায়ী শুধু পুলিশ ক্যাডারই পাননি, এই ক্যাডারে প্রথমও হয়েছেন তিনি। এম এম তারিক-উল্লাহ্ বলেন, ‘যেহেতু আমার প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার, তাই ফলের তালিকা খুলেই পুলিশ ক্যাডারে নিজের রোল খুঁজতে শুরু করি। প্রথমে...
পর্দার মুজিব পেলেন ১০ কাঠার প্লট
সংরক্ষিত কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। রাজউক সূত্রের বরাতে সংবাদমাধ্যমর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ নভেম্বর রাজউকের ১৮তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়...
লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ইরানের
গতকাল সোমবার ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম। ইসরাইল-হামাস যুদ্ধ এবং ইসরাইলি ও পশ্চিমাদের জাহাজে তেহরানের মিত্র বাহিনীর হামলা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান। ওই প্রতিবেদনে তাসনিম বলছে, ইরানের যুদ্ধজাহাজটি বাব এল-মান্দাব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করে...
বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার চালু
শারফুদ্দিন আহমেদ বলেন, গত বছর এই দিনে সফল লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। লিভার দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার থেকে যে রোগীরা সেবা নেবেন তারাও সুস্থ থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপির উদ্বোধন করা হয়েছে। সোমবার দ...
৯ম–১৩ তম গ্রেডে বাংলাদেশ পর্যটন করপোরেশনে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
পর্যটন করপোরেশনে চাকরি, ৯ম–১৩ তম গ্রেডে বাংলাদেশ পর্যটন করপোরেশনে একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ৯ম থেকে ১৩তম গ্রেডে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদসংখ্যা: ১ যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ...
জাপানে একদিনে ১৫৫ বার ভূমিকম্প
জাপানে গতকাল সোমবার একদিনে অন্তত ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল আঘাত হানা ১৫৫টির ভূমিকম্পের মধ্যে ১টির মাত্রা ছিল ৭ দশমিক ৬। দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিকে...
দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা, ভোট কেন্দ্র ও আসন সীমানা জানার উপায়
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকি। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এর নানা দিক নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। নির্বাচন নিয়ে নানা ধরণের প্রশ্নের উত্তর তারা খুঁজছেন ইন্টারনেটে। সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে তার মধ্যে রয়েছে, নির্বাচনে ভোটার তালিকা দেখার উপায়, ভোট কেন্দ্র জানার উপায়-সহ নানা বিষয়। দেখে নেয়া যাক এমন...
নওয়াজ শরীফের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে আজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আজ মঙ্গলবার এক আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে তাকে যাবজ্জীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। যদি সেই রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট, তাহলে নওয়াজ শরিফ ন...
নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছেন দলের নেতারা। এদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের পূর্ব-দক্ষিণ কোণে...
ইসির সঙ্গে বৈঠক শেষে যা বলল মার্কিন প্রতিনিধি দল
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল। সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এনডিআই ও আইআরইয়ের ৫ সদস্যের একটি প্রত...
৪২৫ শতাংশ রাজস্ব আয় বেড়েছে ১৪ বছরে
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকান্ড ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং ব্যক্তিগত পর্যায়ে মানুষের আয় বৃদ্ধির প্রেক্ষিতে দেশে রাজস্ব আয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিপুল এই রাজস্ব আয়ের উপর ভর করে বড় অংকের বাজেট পেশ ও দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হচ্ছে। এমনকি পদ্মা সে...
ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন নতুন মেসি খ্যাত এচেভেরি
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েন এচেভেরি, যাকে মনে করা হয় ‘পরবর্তী মেসি’। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তিনি করেন দারুণ এক হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুল...
২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ৭ সিরিজের সূচি
২০২৪ সালে বাংলাদেশের এফটিপিতে মোট সাতটি সিরিজের সূচি রয়েছে। এর মধ্যে ঘরের মাটিতে হবে তিনটি এবং বাকি চারটিতে বাংলাদেশকে সফর করতে হবে। সাত সিরিজে ১৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এছাড়া সিরিজের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ। এক নজরে বাংলাদেশের ৭ সিরিজের সূচি দেখে নেওয়া যাক। বছরের প্রথম সিরিজ শুরু হবে ঘরের মাটিতে...
শিশুকে স্মার্টফোন থেকে দূরে রাখবেন যেভাবে
শিশুর মোবাইল ফোন আসক্তি নিয়ে বর্তমানে মা-বাবা দুশ্চিন্তা করেন। এখনকার বেশিরভাগ শিশুই স্মার্টফোনে গেম খেলতে বা ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করে। মোবাইল ফোন একবার হাতে পেলে তারা সেটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করে ফেলতে পারে। এর ফলে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কমে যাচ্ছে শারীরিক কার্যকলাপ। তাই শিশুর হাতে যতটা সম্ভব ফোন দেওয়া বন্ধ করুন।...





























