বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক বছর পর কোর্টে ফিরে চেনা ফর্মে নাদাল

এক বছর পর কোর্টে ফিরে চেনা ফর্মে নাদাল

নাদালের জন্য ব্রিসবেন ওপেনে উপচে পড়া ভিড় ছিল। পতাকা, পোস্টার নিয়ে হাজির ছিলেন অনেকেই। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন রাফা। কেরিয়ারে এর আগেও তাঁকে ঘিরে উন্মাদনা কম ছিল না। কিন্তু এই নাদাল যেন কাতারের মেসি। বিশ্বকাপের বিরাট কোহলি। চোট যে কোনও সময় আবার ঘিরে ফেলতে পারে। তার মধ্যেও কি অতীত-সূর্যের প্রখর তেজ ঝলক দেখাবে না? কেরিয়ারে ২২টা গ্র্যান্ড স্লাম জিতেছেন।

 

প্রায় এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোর্টে ফিরলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ফিরেই ব্রিসবেন ইন্টারন্যাশনালের প্রথম রাউন্ডে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমকে সরাসরি সেটে হারিয়েছেন নাদাল।

 

গত বছরের ১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে চোট পেয়েছিলেন রাফায়েল নাদাল। এরপর থেকেই মাঠের বাইরে এই স্প্যানিশ তারকা। নাদাল কি আদৌ আর মাঠে ফিরতে পারবেন, এমন শঙ্কা ছিলো অনেকের।  ৩৪৯ দিন পর কোর্টে নামলেন নাদাল।

ব্রিসবেন ইন্টারন্যাশনালের প্রথম রাউন্ডে ডমিনিক থিয়েমের মুখোমুখি হন তিনি। প্রথম সেটে লড়াই হয়েছে জমজমাট। যেখানে ৭-৫ গেমে জয় পান নাদাল। পরের সেটে ইউএস ওপেন জয়ী থিয়েমকে উড়িয়ে দিয়েছেন ২২ গ্রান্ডস্ল্যাম জয়ী নাদাল। এবার ৬-১ গেমের দাপুটে জয় তুলে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

 

খেলা শেষে নাদাল বলেন, দীর্ঘ বিরতির পর মাঠে ফেরাটা আনন্দের। লম্বা সময় পর পেশাদার ম্যাচ খেলেতে নেমে স্বাস্থ্যের দিকে নজর দেয়াটাও ছিলো জরুরি। কাল অনুশীলন করে পরের ম্যাচের জন্য প্রস্তুত নেবেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কিংবদন্তি।