বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন নতুন মেসি খ্যাত এচেভেরি

ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন নতুন মেসি খ্যাত  এচেভেরি

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েন এচেভেরি, যাকে মনে করা হয় ‘পরবর্তী মেসি’। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তিনি করেন দারুণ এক হ্যাটট্রিক। আসরে সব মিলিয়ে গোল করেন পাঁচটি। আর্জেন্টিনা বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে।

 

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলোরও নজর ছিল এচেভেরির ওপর। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হচ্ছে ম্যানচেস্টার সিটি। 

ক্লাউদিও এচেভেরিকে ৬ বছরের চুক্তিতে দলে নিতে তার বর্তমান ক্লাব রিভার প্লেটের সঙ্গে ‘সমঝোতায় পৌঁছেছে’ ম্যানচেস্টার সিটি। তবে এখনই ইংলিশ ক্লাবতিতে যোগ দেবেন না আর্জেন্টিনার তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার।


দলবদলের খবর নিয়ে যাকে নির্ভরযোগ্য সূত্র বলে মনে করা হয়, সেই ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানান, চুক্তির অংশ হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। এরপর তিনি যোগ দেবেন সিটিতে।


২০২২ সালে একইভাবে রিভার প্লেট থেকে সিটি দলে টেনেছিল আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে।