মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসির সঙ্গে বৈঠক শেষে যা বলল মার্কিন প্রতিনিধি দল

ইসির সঙ্গে বৈঠক শেষে যা বলল মার্কিন  প্রতিনিধি দল

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, এনডিআই ও আইআরইয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু প্রকাশ না করতে তারা (এনডিআই ও আইআরআই) অনুরোধ করেছে।

প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সরঞ্জাম কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি, সংখ্যালঘু এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব। 

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকায় আসে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতিনিধিদলটি। তারা নির্বাচনকালীন সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে। এ ছাড়া প্রতিনিধিদল নির্বাচনী প্রক্রিয়া শেষে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে।