মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাপানে একদিনে ১৫৫ বার ভূমিকম্প

জাপানে একদিনে ১৫৫ বার  ভূমিকম্প

জাপানে গতকাল সোমবার একদিনে অন্তত ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


জাপানের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল আঘাত হানা ১৫৫টির ভূমিকম্পের মধ্যে ১টির মাত্রা ছিল ৭ দশমিক ৬। দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিকের বেশি।


জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পের কারণে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অন্তত এক হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। দেশটির সেনাবাহিনী আশ্রয়হীনদের খাবার, পানি ও কম্বল বিতরণ করছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে জাপানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন। সেইসঙ্গে ভেঙে পড়েছে বহু ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন হাজারো সেনা, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্য। তবে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় উদ্ধারকারীরা সব জায়গায় পৌঁছাতে পারছেন না।


দেশটির পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে অন্তত ৪৫ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সেইসঙ্গে অনেক শহরে পানি নেই।