বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ৭ সিরিজের সূচি

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ৭ সিরিজের সূচি

২০২৪ সালে বাংলাদেশের এফটিপিতে মোট সাতটি সিরিজের সূচি রয়েছে। এর মধ্যে ঘরের মাটিতে হবে তিনটি এবং বাকি চারটিতে বাংলাদেশকে সফর করতে হবে। সাত সিরিজে ১৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এছাড়া সিরিজের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ। এক নজরে বাংলাদেশের ৭ সিরিজের সূচি দেখে নেওয়া যাক। 

বছরের প্রথম সিরিজ শুরু হবে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত ওই সিরিজে রাখা হয়েছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। এরপরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এপ্রিলে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে রাখা হয়েছে ২টি টেস্ট ম্যাচও। 
 
২০২৪ সালে বাংলাদেশের সাত সিরিজের সূচি: 

 

ক্রমিক নং সময় প্রতিপক্ষ টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি ভেন্যু
১ ফেব্রুয়ারি-মার্চ শ্রীলঙ্কা      ২ ৩ ৩ বাংলাদেশ
২ এপ্রিল জিম্বাবুয়ে      ২ ------- ৫ বাংলাদেশ
৩ জুলাই-আগস্ট     আফগানিস্তান     ২ ৩ ৩ আফগানিস্তান
৪ আগস্ট-সেপ্টেম্বর      পাকিস্তান     ২ ------- ------- পাকিস্তান
৫ সেপ্টেম্বর-অক্টোবর    ভারত     ২ ------- ৩ ভারত
৬ অক্টোবর-নভেম্বর     দক্ষিণ আফ্রিকা ২ ------- -------- বাংলাদেশ
৭ নভেম্বর-ডিসেম্বর     ওয়েস্ট ইন্ডিজ ২ ৩ ৩ ওয়েস্ট ইন্ডিজ

৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের পরে জুলাই-আগস্টে আফগানিস্তানের মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে এই সিরিজটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে তৃতীয় কোনো দেশেও হতে পারে। এরপরে পাকিস্তান ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে বাংলাদেশের। 
 

বছরের শেষদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে টাইগার বাহিনী। প্রোটিয়াদের বিপক্ষে কেবল ২ টেস্টের সিরিজ থাকলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন সংস্করণের ক্রিকেটই খেলবে বাংলাদেশ। আর সেইসঙ্গে শেষ হবে ২০২৪ সালের ঠাসা সূচি।