মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা, ভোট কেন্দ্র ও আসন সীমানা জানার উপায়

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা, ভোট কেন্দ্র ও আসন সীমানা জানার উপায়

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকি। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এর নানা দিক নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। নির্বাচন নিয়ে নানা ধরণের প্রশ্নের উত্তর তারা খুঁজছেন ইন্টারনেটে।

সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে তার মধ্যে রয়েছে, নির্বাচনে ভোটার তালিকা দেখার উপায়, ভোট কেন্দ্র জানার উপায়-সহ নানা বিষয়। দেখে নেয়া যাক এমন কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর কী।

১. ভোটার তালিকা দেখার উপায় কী?
গুগলে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হচ্ছে সেটি হলো, ভোটার তালিকা দেখার কোনও উপায় আছে কিনা।

এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে, অনলাইন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকা দেখার কোনও সুযোগ নেই।