বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫৫ রানে অলাউট দক্ষিণ আফ্রিকা, একাই ৬ উইকেট নেন সিরাজ

৫৫ রানে অলাউট দক্ষিণ আফ্রিকা, একাই ৬ উইকেট নেন সিরাজ

কেপ টাউনে দ্বিতীয় টেস্টে শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। একের পর এক ব্যাটার আউট হয়ে সাজঘরে ফিরলেন। মোহাম্মদ সিরাজ একাই নিলেন ৬ উইকেট। ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস।


টেস্টের প্রথম দিনেই ৬ উইকেট তুলে নিলেন সিরাজ। এই নিয়ে তিন বার টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট তুলে নিলেন তিনি। দিনের শুরু থেকেই উইকেট নেয় ভারত। এডেন মার্করামকে ফিরিয়ে শুরুটা করেছিলেন সিরাজই। এর পর ডিন এলগার, টোনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনে এবং মার্কো জানসেনকে আউট করেন তিনি। প্রথম ইনিংসে সিরাজ ৯ ওভারে ১৫ রান দিয়ে নেন ৬ উইকেট।

সিরাজ ছাড়াও উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং মুকেশ কুমার। দু'টি করে উইকেট নিয়েছেন তাঁরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি রান উইকেটরক্ষক ভেরেইনের। ১৫ রান করেন তিনি। ভেরেইনে এবং বেডিংহ্যাম ছাড়া আর কোনও ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হন একমাত্র জানসেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৫ রান আউট হওয়ায় বেশ সুবিধা হল ভারতের। প্রথম টেস্টে ভারত হেরেছিল। দ্বিতীয় টেস্টে শুরুটা ভাল করেছে তারা। সেই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য ভারতের।