সর্বশেষ সংবাদ — পাতা ৬২৭
মালয়েশিয়ার শ্রমবাজারে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজারে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ জুন) জাতীয় সংসদের (২০২৪-২৫) অর্থবছরের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়টি যদি নিয়ম মেনে করা হতো তাহলে এ ধরনের সমস্যার সৃষ্টি হতো না। তারপরও...
সুস্থ থাকতে দিনে অন্তত ১৫ মিনিট হাঁটুন
আজকাল ব্যস্ততা ভরা জীবনে খুব বেশি সময় নিজেকে দেওয়া হয়ে ওঠে না। কিন্তু ভালো থাকতে হলে ভালো খাবার, ভালো পোশাকের পাশাপাশি নিজেকে একটু সময় দেওয়াও ভীষণ জরুরি। সুস্থ থাকতে দিনে অন্তত ১৫ মিনিট সময় বের করে হাঁটুন। আপনি কি জানেন এতে আপনি কতটা লাভবান হবেন? চলুন জেনে নেই: হৃদযন্ত্রের আরাম হাঁটাহাটি একটি সরল ব্যায়াম। এতে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। দিনে ১৫...
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশেষে খুলছে
উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দীর্ঘ ৩৬ দিন পরে খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার (৫ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। উপাচার্য জানান, আগামী রবিবার (৯ জুন) থেকে প্রশাসনিক...
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের আগে বুক চিতিয়ে লড়াই করলো ওমান
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের আগে বুক চিতিয়ে লড়াই করলো ওমান। ব্যাট হাতে তাণ্ডবের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন মার্কাস স্টয়নিস। তাই তো ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এদিকে এ হারের ফলে টেবিলের নিচে নেমে গেল ওমান। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে ওমানের...
উগান্ডার বিশ্বকাপে প্রথম জয়
বৃহস্পতিবার (৬ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে উগান্ডা। এতে ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল দলটি। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। উগান্ডার বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। রানের খাতা খোলার আগেই অধিনায়ক আসাদ ভালাকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে...
ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তাহসান, গাইতে না পারার শঙ্কায়
সংগীতশিল্পী হিসেবেই যাত্রা শুরু করেছিলেন শূন্য দশকের জনপ্রিয় তারকা তাহসান খান। প্রশংসা কুড়িয়েছেন অভিনয়শিল্পী হিসেবেও। কিন্তু দুঃসংবাদ হলো ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তাহসান। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাহসান জানালেন, কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে। মূল...
মোদিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতকাল মঙ্গলবার (৪ জুন) এক চিঠির মাধ্যমে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এবং আমার (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে ১৮তম ভারতীয় লোকসভা নির্বাচনে...
ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রানজেকশন ব্যাংকিং বিভাগ রিলেশনশিপ ম্যানেজার-সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রত...
‘আজিজ-বেনজীরদের মাধ্যমে আওয়ামী লীগ টানা ক্ষমতা দখল করে আছে: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আজিজ-বেনজীরদের মাধ্যমে আওয়ামী লীগ টানা ক্ষমতা দখল করে আছে। ইন্টারপোলের লাল তালিকাভূক্ত মাফিয়া আনারই নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়েই এখন দলটা চলে। দেশে ও দেশের বাইরে সবাই জানে এদের গডফাদার কারা।’ বুধবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে তি...
২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট
রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট। এবার বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা হতে পারে। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করবেন। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। ২০২৪-২৫ অর্থবছরে...
ড. ইউনূসকে অপমান করার দুরভিসন্ধি সরকারের নেই : কাদের
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে অপমানিত করার দুরভিসন্ধি সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলা...
পর্তুগালে ভ্রমণ ও সেঞ্জেন ভিসার অভিবাসন সুবিধা বন্ধ
আইবেরীয় উপকূলীয় ইউরোপের দক্ষিণ-পশ্চিমের আটলান্টিক পাড়ের ছোট দেশ পর্তুগাল। দেশটিতে নব্বই দশকের পর থেকেই বাংলাদেশিদের আসা-যাওয়া। সহজ শর্তে বৈধতা ও সহজ অভিবাসন নীতির ফলে দেশটি ধীরে ধীরে অভিবাসীদের নিকট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জনপ্রিয় অভিবাসন স্বর্গরাজ্য হয়ে উঠে। ফলে দেশটিতে প্রতিদিনই নতুন অভিবাসীদের আগমন ও থেকে যাওয়ার প্রবণতা প্রবল আকারে ধারণ করেছে। ...
রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন কেট মিডলটন
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ রাজকুমারী কেট মিডলটন। সেই খবর প্রকাশ্যে আসে কিছুদিন আগেই। কেট স্থির করেছেন, ক্যানসারের কারণে সকলে তাকে আগে যে যে ভূমিকা পালন করতে দেখেছিলেন, সেই সব ভূমিকায় আর কখনও দেখা যাবে না তাকে। খবর ডেইলি বিস্টের। প্রিন্সেস অফ ওয়েলস এক সময় তার স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে থাকতেন আলোচনার কেন্দ্রে, কাড়তেন সকলের নজর। জানা...
বছরে সাড়ে ১৬ লাখের বেশি আয় করা লোকদের জন্য দুঃসংবাদ!
আসছে বাজেটে সাড়ে ১৬ লাখ টাকার বেশি বার্ষিক আয়কারীদের ওপর নির্ধারিত করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে বলে জানা গেছে। এ বাজেটে মূলত ধনীদের ওপর বেশি কর আরোপ করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে তুলনামূলকভাবে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট উপস্থাপন...
রাজবাড়ীগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’ রাতে আটকে দিয়েছে ফরিদপুরবাসী
রেলমন্ত্রীর আশ্বাসের এক মাস পেরিয়ে গেলেও ফরিদপুরে স্টপেজ (যাত্রাবিরতি) না হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ‘চন্দনা কমিউটার ট্রেন’ রাতে আটকে দিয়েছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ।বুধবার (৫ জুন) রাত ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনটি থামিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় বিক্ষোভকারীরা বলেন, আমরা এর আগে ফরিদপ...
১৫ লাখ টাকায় বিক্রি হলো মস্তান নামের সেই বিশাল ছাগল!
ঢাকা প্রেসঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১৮০ কেজি ওজনের বিশাল ছাগলটি বিক্রি হয়ে গেছে ১৫ লাখ টাকায়। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে থাকা এই 'মস্তান' নামের ছাগলটির দাম হাঁকা হয়েছিল ১৫ লাখ টাকা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ছাগলটি কিনে নিয়েছেন ধানমন্ডি এলাকার একজন ক্রেতা। পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার এই ছাগলটিকে দেশের সবচেয়ে বড় খাস...
শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি
ঢাক প্রেসঃ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি। আগামী শনিবার (৮ জুন) রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ
র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ। র্যাবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের কাছ থেকে বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। গত সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)...






























