মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোদিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোদিকে  অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতকাল মঙ্গলবার (৪ জুন) এক চিঠির মাধ্যমে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এবং আমার (প্রধানমন্ত্রী) পক্ষ থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে ১৮তম ভারতীয় লোকসভা নির্বাচনে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। মোদিকে উদ্দেশ্য করে চিঠিতে লেখা হয়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আপনার বিজয় ভারতের জনগণের আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোত্সর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। 
 

ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয় চিঠিতে।