সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৮:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ 

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ 

র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ। র‌্যাবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের কাছ থেকে বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

 

গত সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৫ জুন থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হবে।

 

গত বছরের ২৩ মে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সরকার এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন।

 

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ।

 

দায়িত্ব নেওয়ার পর সকালে র‌্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। দুপুরে তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন।