সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশেষে খুলছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশেষে খুলছে

উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দীর্ঘ ৩৬ দিন পরে খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার (৫ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

 

উপাচার্য জানান, আগামী রবিবার (৯ জুন) থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। যেহেতু শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গেছেন তাই শ্রেণি কার্যক্রম ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে আগামী ২৩ জুন থেকে চালু হবে। এ বিষয়ে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান বলেন, ‘চলমান আন্দোলনের দাবিদাওয়া কতটুকু মেনে নেওয়া হয়েছে তা সিন্ডিকেটের লিখিত প্রতিবেদন পেলে জানতে পারব। তারপর আমরা কার্যনির্বাহী কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ৬ থেকে ২০ জুন পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস বন্ধ থাকবে ১৩ থেকে ২০ জুন। এর আগে ১৩ মার্চ থেকে সাত দফা দাবিতে শিক্ষক সমিতি ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। পরে পরিস্থিতি সামাল দিতে ৩০ এপ্রিল সিন্ডিকেটের ৯৩তম সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।