মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের আগে বুক চিতিয়ে লড়াই করলো ওমান

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের আগে বুক চিতিয়ে লড়াই করলো ওমান

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের আগে বুক চিতিয়ে লড়াই করলো ওমান। ব্যাট হাতে তাণ্ডবের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন মার্কাস স্টয়নিস। তাই তো ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এদিকে এ হারের ফলে টেবিলের নিচে নেমে গেল ওমান। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।

 

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে ওমানের অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান তারা। তার কথার প্রতিফলন দেখা গেল ২২ গজে। অজিদের বিপক্ষে ওমান ভয়ডরহীন ক্রিকেট খেললেও শেষ পর্যন্ত পাত্তা পায়নি মিচেল মার্শের দলের কাছে। অজিদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে ওমান, ফলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নেয় ৩৯ রানে।

 

অজিদের দেয়া লক্ষ্যমাত্রায় তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ওমান। প্রথম ৬ ওভারে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করার আগেই সাজঘরে ফিরেন টপ অর্ডারের তিন ব্যাটার। দুই ওপেনারের পর আউট হন অধিনায়ক আকিব। শুরুতে তিন উইকেট হারানো ওমান এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারিয়েছে। তবে দলীয় ৫৭ রানে ৬ উইকেট হারালেও অজিদের বিপক্ষে পুরো ২০ ওভারই ব্যাট করে ওমান। ২ চার আর ২ ছয়ে আয়ান খান ৩০ বলে ৩৬ রান করে ফেরার পর ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মেহরান খান। 

 

তবে শুরুতে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া ওমান শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত থামতে হয়েছে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করেই। ফলে ৩৯ রানের জয় পায় মিচেল মার্শের দল। অজিদের হয়ে স্টয়নিস ৩টি, স্টার্ক, এলিস ও জাম্পা ২টি করে উইকেট নেন। 

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওমানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে অজিরা। দলীয় ১৯ রানের তারা হারায় ইনফর্ম ব্যাটার ট্রাভিস হেডকে। বিলাল খানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। এরপর দলীয় রান যখন অর্ধশত পূরণ করে তখন বিদায় নেন অধিনায়ক মিচেল মার্শ। ২১ বল খেলে ১৪ রানে করেন তিনি। মার্শের ফিরে যাওয়ার পরের বলেই মেহরান খানকে কাভার ড্রাইভ করতে গিয়ে আকিব ইলিয়াসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন গ্লেন ম্যাক্সওয়েল। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮.৩ ওভারে ৫০ রানের ৩ উইকেট।

 

সেখান থেকে দলের হাল ধরেন স্টয়নিস ও ওয়ার্নার। অভিজ্ঞ ওয়ার্নারের সঙ্গে বুঝেশুনে খেলে করেন ফিফটি। ওয়ার্নারও ফিফটির দেখা পেয়েছেন। স্টোয়নিস ৩৫ বলে দুই চার ও ৬ ছক্কার মারে অপরাজিত ছিলেন ৬৬ রানে। আর ওয়ার্নার ৫১ বলে ৫৬ রান করে আউট হন। এই দুইজন মিলে করেন ১০২ রানের জুটি। তাতে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৬৪ রান। ওমানের হয়ে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট পেয়েছেন মেহরান খান। একটি করে উইকেট পেয়েছেন কলিমুল্লাহ ও বিলাল খান।