বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

আরাফা প্রাঙ্গণে সূর্যের তীব্র তাপ থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ সৌদি আরবের

আরাফা প্রাঙ্গণে সূর্যের তীব্র তাপ থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ সৌদি আরবের

জিলহজের নবম দিন আরাফা প্রাঙ্গণে থাকবেন বিশ্বের লাখ লাখ হাজি। ওই সময় সূর্যের তীব্র তাপ থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে আরাফা ময়দানে মসজিদে নামিরার পাশে রাস্তার অ্যাসফাল্ট এক প্রকার সাদা উপকরণ দিয়ে ঢাকা হয়েছে। তা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে সাহায্য করবে।

 

জানা যায়, তীব্র তাপ থেকে সুরক্ষায় ইতিমধ্যে মসজিদে নামিরার চারপাশে ২৫ হাজার বর্গমিটারের বেশি এলাকায় এ উপাদান ব্যবহার করা হয়েছে। এরমাধ্যমে হজযাত্রীরা সূর্যের তীব্র তাপ থেকে রক্ষা পাবে এবং ঠাণ্ডা অনুভূতি লাভ করবে। সৌদি আরবের সড়ক বিভাগের মুখপাত্র আবদুল আজিজ আল-ওতাইবি জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি করা সাদা আবরণটি কম সূর্যালোক শোষণ করে। তা পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে।


গত বছর শয়তানকে পাথর নিক্ষেপের স্থান জামারাত এলাকায় যাওয়ার পথে এ উপাদানটি ব্যবহার করা হয়েছিল। তা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দেয়। এদিকে আসন্ন পবিত্র হজ করতে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখ হজযাত্রী পৌঁছেছে। দেশটির পাসপোর্ট বিভাগ জানিয়েছে, গত ২ জুন পর্যন্ত সৌদি আরবের আকাশ, স্থল ও সমুদ্রপথে ৯ লাখ ৩৫ হাজার ৯৬৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।