মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ড. ইউনূসকে অপমান করার দুরভিসন্ধি সরকারের নেই : কাদের 

ড. ইউনূসকে অপমান করার দুরভিসন্ধি সরকারের নেই : কাদের 

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে অপমানিত করার দুরভিসন্ধি সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘ড. ইউনুস যদি ন্যায়বিচার না পান, তাহলে বাংলাদেশে আইনের শাসন ব্যাহত হবে। বিদেশি বিনিয়োগও সে ক্ষেত্রে নিরুৎসাহিত হবে।’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, ড. ইউনূসের আইন অনুযায়ী বিচার হবে। এখানে আইনের কোনো ব্যত্যয় হবে না।  তিনি বলেন, এ দেশের সহস্র জননীর কান্নার আওয়াজ এখনো শোনা যায়। যারা ঋণ নিয়ে নির্যাতিত হয়েছে, সেটি ভুলে গেলে চলবে কী করে? মামলায় তার (ড. ইউনুস) প্রতি কোনো অবিচার করা হবে না। তার যেটা প্রাপ্য, সুষ্ঠু বিচারই হবে। কোনোভাবেই অপমান করার কোনো দুরভিসন্ধি আমাদের নেই।

 

আমেরিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, এই বিশ্বে আমেরিকা একটা বড় শক্তি। তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যেতে চায়। আমরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্ষোভ ও বেদনা থাকার পরও বজায় রাখতে চাই। সম্পর্ক নষ্ট করতে চাই না। তাদের কথা তাদের আপন মানুষ নেতানিয়াহু মানে না। কতদিন হয়ে গেল... সে বলে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ করবে না।
 

ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হবার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে, কে এলো, কে গেল এটা আমাদের বিষয় না। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে। আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়।