মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতে শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদির শপথগ্রহণের প্রস্তুতি

ভারতে শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদির শপথগ্রহণের প্রস্তুতি

ভারতে শুরু হয়ে গেছে নতুন সরকারের শপথগ্রহণের প্রস্তুতি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির অভিষেক আয়োজনে দাওয়াত দেয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে। এরই মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।


সব শঙ্কার অবসান ঘটিয়ে বুধবার (৫ জুন) সন্ধ্যায় নিশ্চিত হয় ‘এনডিএ’ জোটের সব শরীককে সাথে নিয়েই সরকার গঠন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদিকে সমর্থনের ঘোষণা দেন দুই কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়।


এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। ভারতের লোকসভা নির্বাচনে ২৯৩ আসন পেয়ে জয়ী হয় ‘এনডিএ’ জোট। এককভাবে বিজেপি পেয়েছে ২৪০ আসন। রাহুল গান্ধির ‘ইনডিয়া’ জোটের ঝুলিতে গেছে ২৩২ আসন।