সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ২.৮৬ শতাংশ 

পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ২.৮৬ শতাংশ 

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৩৮৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের ২০২২-২৩ অর্থবছরের একইসময়ের তুলনায় ২.৮৬ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
 

ইপিবির তথ্য অনুযায়ী,এই সময়ে রপ্তানি হওয়া পোশাকের মধ্যে নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট) রপ্তানি হয়েছে ২ হাজার ৪৭০ কোটি ডলারের। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক (শার্ট, প্যান্ট) রপ্তানি হয়েছে ১ হাজার ৯১৪ কোটি ডলারের যা আগের বছরের থেকে ১.০৯ শতাংশ কম।
 

চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে সকল পণ্য থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪ কোটি ডলার। প্রবৃদ্ধি ২.০১ শতাংশ। তবে গত মে মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৩৫ কোটি ডলারের,  যা আগের বছরের থেকে ১৭.১৯ শতাংশ কম।  বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, বাংলাদেশের রপ্তানির প্রধান দুই বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পোশাক কেনা কমিয়ে দিয়েছে, যা মূলত রপ্তানি কমে যাওয়ার প্রধান কারণ।