সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৭:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রেসঃ

নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে নরেন্দ্র মোদি। এসময় তিনি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।