সর্বশেষ সংবাদ — পাতা ৬
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দাম আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে। বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বিইআরসি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ দাম নির্ধারণ করা হ...
বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে ৮ বছরের শিশু গুলিবিদ্ধ
রাঙামাটি প্রতিনিধি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকার মন্দিরাছড়ায় দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির সময় কস্মিকা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত কস্মিকা ত্রিপুরা মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার বাসিন্দা উলেন্দ্র ত্রিপুরা ও মনিকা ত্রিপুরার মেয়ে।...
কাল ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা, টেনেসিতে ২০০ বছরে প্রথম নারী
অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯৯৫ সালে সহপাঠী কলিন স্লেমোরকে হত্যার দায়ে দণ্ডিত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড আগামীকাল বুধবার কার্যকর হওয়ার কথা রয়েছে। টেনেসির গভর্নর বিল লি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন। বর্তমানে ৫০ বছর বয়সী ক্রিস্টা প...
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক বৈধ অভিবাসন উৎসাহিত করা, অবৈধ অভিবাসন বন্ধ এবং শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক...
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
বাসস জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক চেয়ারপারসন ও প...
আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, চার ধাপ পিছিয়ে মারুফা
স্পোর্টস ডেস্ক আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন তিনি। ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন শারমিন। তার এই ই...
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাসস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরি...
কারাগারে বন্দিদের জন্য ভিলা-সুবিধা, বরখাস্ত ৫ কর্মকর্তা
অনলাইন ডেস্ক ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বোগোরে একটি উচ্চ নিরাপত্তার কারাগারে কয়েকজন বন্দির জন্য বিশেষ আবাসন ও বিলাসবহুল সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ জ্যেষ্ঠ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব আবাসনে সোফা, টেলিভিশন, ফ্রিজ ও খাবার টেবিলসহ নানা সুবিধা ছিল। কারাগারের আশপাশে বিলাসবহুল গাড়ি, জিম ও নির্মাণাধীন গলফ সিমুলেটরেরও সন্ধান পাওয়া গে...
নিখোঁজের পর সিসিটিভি বিশ্লেষণ, ফুফুর কক্ষের বাক্সে শিশুর মরদেহ
বান্দরবান প্রতিনিধি বান্দরবান সদর উপজেলায় তাইফা সুলতানা (৪) নামে এক শিশুর মরদেহ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নারগিছ সুলতানাকে (৫২) আটক করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নারগিছ হত্যার দায় স্বীকার করেছেন। সোমবার বিকেলে সদর উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা ওই এলাকার টিপু খানের মেয়ে। পুলিশ...
টেকনাফ থেকে পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন করতে এসে রোহিঙ্গা নাগরিক সন্দেহে শওকত হোসেন নামে এক যুবক আটক হয়েছেন। কাগজপত্র ও কথাবার্তায় অসঙ্গতি পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে সোপর্দ করেন নির্বাচন কর্মকর্তারা। সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়...
ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রবাসী চার ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে চকরিয়া থানায় মামলাটি করেন। মামলায় প্রবাসী চার ভাই ও দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির...
জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও...
আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’
বিনোদন ডেস্ক ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন বর্ধিত করার আবেদন মঞ্জুর করেছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা। শ...
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি দেশে সারের কোনো সংকট নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি রাজনৈতিক দল জনগণের সরকারকে হেয় করতে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করেছে। মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কু...
সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল
বিনোদন ডেস্ক চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছেন আদালত। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ধার্য থাকলেও তা জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দে...
আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে: জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহ...
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’
নিজস্ব প্রতিবেদক বরিশালের উজিরপুরে চুরির অপবাদে বাবাকে মারধরের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার বিরুদ্ধে দেওয়া অভিযোগকে মিথ্যা দাবি করে সে বাবার নিরাপদে ফিরে আসার আকুতি জানিয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানানোর সময় তুবা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধ...
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে দূরদর্শী এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা...






























