সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় এ অভিযান চালানো হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাসিজল (৪৫), হাফিজুর (২৯) এবং নায়েব আলী (৫০)।
 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বসা জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নগদ টাকা, একাধিক বান্ডেল তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।