সর্বশেষ সংবাদ — পাতা ৫
রাউজানে সন্ত্রাসীর গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধসহ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, ১১৯ রাউন্ড চায়না...
কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে ঢাকার মিরপুর থেকে আটক করেছে পুলিশ। গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে মিরপুরের পাইকপাড়া এলাকায় তাঁর বোনের বাসা থেকে তাঁকে আটক করা হয়। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হো...
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বাগমারা দক্ষিণ বাজার এলাকার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের...
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হৃদয় খুন, আটক ৬
চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রাম নগরের খুলশীতে চাঁদাবাজি এবং একটি কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বুধবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কিশোর গ্যাং...
দেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান রাষ্ট্রপতি
বাসস বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে চীনের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে বঙ্গভবনে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. স...
ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের বিকল্প ব্যবস্থা চান শফিকুর রহমান
ঢাকা প্রেস প্রতিবেদক রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান। তিনি বলেছেন, বিকল্প ব্যবস্থা না করে শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বুধবার মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে...
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করলেন আদালত
অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের সাজা কার্যকর স্থগিত করেছেন ফেডারেল আদালত। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিটের আপিল আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর না করার আদেশ দেন। পাইকের আইনজীবীরা ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থা...
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। বুধবার দুপুরে তিনি আকস্মিকভাবে বন্দরটি পরিদর্শনে যান। দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান ও যশোরের পুলিশ সুপার সৈয়েদ...
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে এমপির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা প্রেস প্রতিবেদক মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ...
১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল
বিনোদন ডেস্ক শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগে ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতায় ১৮টি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে দেশের শিশু-কিশোররা। প্রতিযোগিতার জন্য আগামীকাল ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে জাতীয় পর্যায়ে...
নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, শাকিব-তমাসহ থাকছেন একঝাঁক তারকা
বিনোদন ডেস্ক বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের তারকাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের আয়োজন। আয়োজকেরা জানান, দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের সম্মাননা দেওয়া হবে এবারের আয়ো...
বিমল এলাচির বিজ্ঞাপন: আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, পরবর্তী পদক্ষেপ নিচ্ছে এফডিএ
বিনোদন ডেস্ক বিমল এলাচির বিজ্ঞাপন নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পাঠানো আইনি নোটিশের জবাব দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। তাদের জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তিন অভিনেতার মধ্যে দুজন ব্যক্তিগত শুনানির আবেদন করে...
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
ঢাকা প্রেস প্রতিবেদক ঢাকা-দিল্লির সম্পর্কে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সেগুলোর সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমানের দিল্লি সফর...
নবম দিনে কালো কাপড়ে চোখ বেঁধে চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল
চুয়েট সংবাদদাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য-সংক্রান্ত সংকটের প্রতিবাদে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়...
আপস মীমাংসায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদার জামিন
আদালত প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে একই মামলায় বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসার পর তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায়...
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
আদালত প্রতিবেদক সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছানো হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় বুধবার ঢাকার আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল। ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্...
কুমিল্লায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী ৬ দিন পর কক্সবাজারে উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে ছয় দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়। বুধবার পুলিশের একটি দল দুই কিশোরীকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহ...
মিরপুরে হকার উচ্ছেদ: ‘আমাকেও সম্পৃক্ত করা যেত’—জামায়াত আমির
অনলাইন ডেস্ক রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও মিরপুরের সংসদ সদস্য শফিকুর রহমান। অভিযান শুরুর আগে তাকে অবহিত না করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তারও দায়িত্ব রয়েছে এবং ত...






























